Site icon CPLUSBD.COM

কক্সবাজারের সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে সিএনজি চালিত অটো রিক্সা গাড়ির ধাক্কায় হাজী মুসা আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (০৩ জুলাই) দিবাগত রাত ৮ টার দিকে খরুলিয়া গরুর বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসা আলী মুন্সি পাড়া এলাকার মৃত নছরত আলীর ছেলে ও মাষ্টার ইউসুফের ছোট ভাই বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮ টার সময় মুসা আলী স্থানীয় বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। সড়কের গরুর বাজার এলাকায় এলে পিছন দিক থেকে সিএনজি চালিত অটো রিক্সা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছেলে গিয়াস উদ্দিন।