Site icon CPLUSBD.COM

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে ইয়াবা, অস্ত্রসহ আটক ৪

কক্সবাজার কলাতলি হোটেল-মোটেল জোনের হোটেল পিংক শোরে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক, বিপুল পরিমাণ ইয়াবা ও ২টি কিরিচসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার ২৮ ডিসেম্বর রাত পৌনে ১১ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার এসআই তৈয়মুরের নেতৃত্বে একদল পুলিশ ওই হোটেলের অফিস কক্ষে এ অভিযান চালান।

কক্সবাজার সদর মডেল থানার এসআই তৈয়মুর জানান, শনিবার ২৮ ডিসেম্বর রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোটেল পিংক শোরে অফিস কক্ষে অভিযান চালানো হয়। এসময় সেখানে রক্ষিত একটি দেশীয় তৈরি কাটা বন্দুক, ২টি কিরিচ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, সেখানে উপস্থিত ৪ জনকে আটক করা হয়। তবে তিনি তাৎক্ষণিক আটককৃতদের নাম পরিচয় এবং উদ্ধার করা ইয়াবার পরিমাণ জানাতে পারেনি। পুলিশ আরো জানান, হোটেল পিংক শোর নিয়ে মালিক ও ভাড়াটিয়া পক্ষে বিরোধ রয়েছে। বর্তমানে সেখানে অবস্থানে ছিল সাহেল গং।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হোটেলটি ভাড়া নিয়ে মালিক পক্ষের সাথে ভাড়াটিয়াদের মধ্যে গন্ডগুল চলছে। এই বিরোধ নিয়ে কোন পক্ষের কেউ হয়তু অস্ত্র ও ইয়াবা ডুকিয়ে দিতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। তবে তদন্তে তা উদঘাটন করা যাবে। আবাসিক হোটেল পিংক শোরের মালিক নাছির উদ্দিন মো মহসিন বলেন, হোটেলটি তার কেনা জমির উপর তিনি নির্মাণ করেছে। গত তিনমাস আগে সাহেল, রফিক গং জোরপূর্বক দখল করে নেয়। সেখানে সাহেল গং দখলে ছিল। এঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছি। কিন্তু শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অফিসকক্ষ থেকে অস্ত্র ও ইয়াবাসহ ৪ জনকে আটক করেন। এই ঘটনার খবর পেয়ে এক ঘন্টা পর তিনি ঘটনাস্থলে যান।

এ বিষয়ে তিনি দাবী করেন, হোটেলটি অবৈধ দখলে থাকা সাহেলগংদের নিয়ন্ত্রণে ছিল। পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা, কিরিচসহ ৪ জনকে আটক করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিবে প্রশাসন।

তিনি দাবী করেন, তাকে ফাঁসানোর জন্য হয়তু তারা এসব অবৈধ মালামাল আগে থেকে মজুদ করেছিল। এই খবরটি তাদের পক্ষের লোকজনই প্রশাসনকে দিতে পারে।