Site icon CPLUSBD.COM

কক্সবাজারে আরও ৪ করোনা রোগী সনাক্ত- সুস্থ ৯ জন।

কক্সবাজার ব্যুরোঃ কক্সবাজার জেলার ৪ করোনা রোগী সনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে শুক্রবার ( ৮ মে) ৯০ জনের সেম্পল টেস্ট করা হলে তন্মধ্যে ৪ জনের পজিটিভ ও ৮৬ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।

তিনি বলেন, বৃহস্পতিবার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া থেকে মোট ৯০ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর ৪ জনকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।অপর ৮৬ জন নেগেটিভ রয়েছে। ফলে কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হিসেবে ৭৪ জনই শনাক্ত করা হল।

যদিও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া আক্রান্তের সংখ্যা ৮১ জন। এর ৬ জন কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং একজন চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা। গত ৩৭ দিনে মোট ২৩৫৮ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে।

তারমধ্যে ৮১ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১১ জন, টেকনাফে ৫ জন, উখিয়ায় ৬ জন, রামু ২ জন, চকরিয়ায় ১৯ জন, কক্সবাজার সদরে ১৯ জন এবং পেকুয়ায় ১২ জন। অপর ৭ জনের ৬জন বান্দরবান জেলার এবং একজন লোহাগাড়ার।