Site icon CPLUSBD.COM

কক্সবাজারে ইয়াবাসহ আটক-১

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে তল্লাশি করে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে রামু ক্রসিং হাইওয়ে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) রামু রাবার বাগান এলাকায় ওই বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম রুপম চাকমা (২৪)।

আটকের সময় তার কাছ থেকে এক হাজার চারশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রামু হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবাসহ আটককৃত আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।