কক্সবাজারে ছয় হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কক্সবাজার (ডিএনসি)।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের ডলফিন মোড় হতে এদের দুইজনকে আটক করা হয়। আটককৃত দুই মাদককারবারি ছৈয়দ আহমদ (৪৮) ও ফরিদ উল্লাহ (৩৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল।
তিনি বলেন, আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।








