Site icon CPLUSBD.COM

কক্সবাজারে ইয়াবাসহ বাসের যাত্রী আটক

 কক্সবাজার প্রতিনিধি: ৫০০ ইয়াবাসহ নুরুল হোছন (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ হ্নীলা এলাকার আবদুল জব্বারের ছেলে।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার সরকারী কলেজ গেইটের সামনে টেকনাফ থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী মিনিবাস (জ ১১-০২০২) থেকে তাকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলার সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, যাত্রীবাহী বাসে ইয়াবার চালানের গোপন সংবাদে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। পরে বাসে তল্লাসি করে ৫০০ ইয়াবাসহ নুরুল হোছনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিএনসির সহকারী পরিচালক সোমেন মন্ডল।