নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ হাজার ৯ শত ২০পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন র্যাব। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য চৌদ্দ লক্ষ ষাট হাজা টাকা।

(০১ মার্চ) রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে টেকনাফ থানার হোয়াইক্যং বাজারের দক্ষিন পার্শ্ব সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মধ্য হ্নীলার উত্তর নয়াপাড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে মোঃ ইউনুছ (৩৩) কে আটক করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, উপরোক্ত স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাশী কালে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি থামানোর সংকেত দিলে সিএনজির পিছনের বসা এক যাত্রী সিএনজি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। এরপর উক্ত সিএনজিটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করলে তার আচরন সন্দেহজনক মনে হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।