নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ইয়াবাসহ যুবক আটক

ctg news

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক অভিযান চালিয়ে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ার ছড়ার মোহাম্মদ হোসেনের পুত্র মোঃ রাসেল (২৬) কে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।

ডিএনসি’র কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম শনিবার ৩০ জানুয়ারী রাত ৮টার দিকে কক্সবাজার শহরের পুরাতন হোটেল সায়মান রোডস্থ রান্নাঘর রেস্টুরেন্ট এর সামনে হতে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে আটককৃত ইয়াবাকারবারী মোঃ রাসেল’কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ধৃত ইয়াবাকারবারী মোঃ রাসেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে সদর মডেল থানা সুত্রে জানা গেছে।