কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১ হাজার ৬শত পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ।
সোমবার (৬জু্লাই) রাত ১০ টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালনো হয়। আসামীরা হলেন, মোঃ শওকত মুরাদ হাসান (২২)পিতা মোঃ কুতুবউদ্দিন, মাতা মোছাঃ কমুরু বেগম, সাং ৮ নং ওয়ার্ড ডেমুশিয়া ইউনিয়ন, চকরিয়া -কক্সবাজার, মোঃ শাহীন আলম (৪৫) পিতা মৃত সিকান্দার বাদশাহ, মাতা মৃত সকিনা খাতুন,সাং পূর্ব লারপাড়া, ঝিলংজা-কক্সবাজার সদর।
অভিযান পরিচালনা করেন, কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই শেখ আবুল কাশেম, এসআই মোঃ তায়রীফুল ইসলাম, এসআই মোঃ আমিনুজ্জামান চৌধুরী, এসআই মোঃ শহিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ।
পাচারকারীদের দেহ তল্লাশী করে লুঙ্গির ভিতরে কৌশলে লুকানো ১ হাজার ৬শত পিস ইয়াবাসহ তাদের আটক করে। এ বিষয়ে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সুমেন মন্ডল জানান, আটক আসামীদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।








