নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ইয়াবা পাচারকালে সাবেক চেয়ারম্যানসহ আটক-৩

best news in chittagong

প্রাইভেট কারের বিভিন্ন যন্ত্রাংশের ভেতর দিয়ে অভিনব পন্থায় পাচারের সময় ইয়াবাসহ এক সাবেক চেয়ারম্যান ও চাকুরিচ্যুত নৌ সদস্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ( ২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে তাদের আটক করা হয়।

টককৃতরা হলেন, নরসিংদীর মনোহরদীর চন্দনবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির(৪৪)। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আব্দুল গণির পুত্র নৌবাহিনীর চাকুরিচ্যুত সদস্য আজিজুর রহমান (৩৮), প্রাইভেট কারের চালক সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পূর্ব লালার চর গ্রামের আবুল কালাম এর পুত্র আবুল কাসেম লিটন (৩০)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার সদর মডেল থানার এসআই রাশেদের নেতৃত্বে একটি দল পুলিশ মেরিন ড্রাইভ সড়ক থেকে কলাতলী মোড এ প্রবেশের সময় একটি প্রাইভেট কার সহ তাদের আটক করে। প্রথমেই তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ইয়াবা থাকার কথা অস্বীকার করে। পরে কক্সবাজার সদর মডেল থানায় এনে প্রাইভেটকারটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে অভিনব পন্থায় রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত খাইরুজ্জামান জানান, আটক সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে নরসিংদীতে মাদক বিশেষ ক্ষমতা আইন সহ ৪ টি মামলা রয়েছে। অপর আটক আজিজুর রহমান ২০১১ সালে নৌ বাহিনী থেকে চাকুরিচ্যুত হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা বর্তমানে কক্সবাজার সদর থানা হাজতে রয়েছে।