Site icon CPLUSBD.COM

কক্সবাজারে ইয়াবা মামলায় রোহিঙ্গা যুবকের ৫ বছরের কারাদন্ড

ইয়াবা পাচার মামলায় মোহাম্মদ ফয়সাল নামে মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজারের যুগ্ম দায়রা জজ(২) আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।দন্ডপ্রাপ্ত ফয়সাল মিয়ানমারের মংডু জেলার বলিবাজার এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে টেকনাফস্থ ২ বিজিবির চেকপোস্টে তল্লাশিকালে ১৫ হাজার ৮৫ পিস ইয়াবাসহ আটক হন ফয়সাল। পরে তার বিরুদ্ধে নায়েক ফজলুল হক বাদী হয়ে মামলা করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন। কক্সবাজার যুগ্ম দায়রা জজ (২) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।