Site icon CPLUSBD.COM

কক্সবাজারে করোনা আক্রান্ত প্রথম নারী শনাক্ত

কক্সবাজারের করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে।

চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার এ নারী গত ১৩ মার্চ সৌদি আরব থেকে দেশে এসেছেন।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ষাট উর্ধ্ব এ নারীকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামের বিশেষ হাসাপাতালে পাঠানো হচ্ছে। একই সঙ্গে এ নারীর গ্রামের বাড়ি ও তার আশে-পাশের এলাকা লকডাউন করা হয়েছে। ওই নারী সৌদি আরব থেকে এসে চট্টগ্রামের যে বাড়িটিতে ছিলেন ওই বাড়িটিও লকডাউন করা হয়েছে।

তিনি আরও জানান, নারীটি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হয়েছিল। মঙ্গলবার সকালে এ রিপোর্ট হাতে পাওয়া গেছে। রিপোর্ট পাওয়ার পর পরই এ নারীকে চিকিৎসা প্রদানকারী চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।