কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের খুরুশকুল পূর্ব হামজার ডেইল এলাকায় নাছমা আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নাছমা একই এলাকার মো. আমজাদের মেয়ে।
শনিবার (১৪ আগস্ট) দুপুর ১২ টার দিকে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী।
স্থানীয় সমাজ সেবক ও মেম্বার প্রার্থী মো. আনোয়ার জানান, পূর্ব হামজার ডেইল পাহাড়ের এক পাশে আমজাদের ঘর। শনিবার দুপুরে ঘরের ভিতরে প্রতিবেশিরা ঝুলন্ত অবস্থায় নাছমাকে দেখেন। সাথে সাথে সদর থানা পুলিশকে অবগত করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি তদন্ত সেলিম উদ্দীন জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করলে বিস্তারিত জানা যাবে।








