সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের লিংক রোড এলাকা থেকে তাছলিমা আকতার (২০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার( ১৮ মে) বিকাল ৫ টার দিকে তিন রাস্তার মোড় এলাকায় একটি বাস থেকে তাকে আটক করা হয় বলে জানায় র্যাব সূত্র।।
আটককৃত তাছলিমা আকতার কক্সবাজার সদর ১১ নং পূর্ব কলাতলি ওয়ার্ডের ইমাম হোসেনের মেয়ে।
বুধবার এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার বিকেলে রামু থানার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। এসময় এক নারীকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।
পরে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয় বলেও জানিয়েছে র্যাব।








