কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের দক্ষিণ পাতলী থেকে তানজিনা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করাছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টায় কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মো শাহজাহান কবির এর নির্দেশে এস আই রাজিব পোদ্দার লাশটি উদ্ধার করেন।
নিহত গৃহবধূ ঝিলংজা মুক্তারকুল এলাকার শফিউল আলমের কন্যা তানজিনা আকতার (১৮) একই এলাকার নুর কামালের স্ত্রী।
নিহতের পরিবারের অভিযোগ, তাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে। আর হত্যা করে তারা পালিয়ে গেছে। নিহত গৃহবধূর বোন জামাই, আল আমিন জানান, বিগত ৫ মাস পূর্বে উভয় পক্ষের সম্মতিতে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার।
লাশ উদ্ধার ও সুরতহাল গ্রহনকারী পুলিশ কর্মকর্তা এসআই রাজিব বলেন, গলায় দাগ থাকলেও বাইরে কোন দাগ নেই। আবার বাড়ীর কেউ না থাকায় প্রথমিকভাবে প্রত্যক্ষদর্শীর কোন বক্তব্য না পাওয়ায় কোন কিছু বলা যাচ্ছেনা। এখন অপমৃত্যু হিসাবে নেয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মোঃ ইয়াছন বলেন, পুলিশ প্রথমিক ভাবে আত্বহত্যা বলে ধারনা করছেন। তবে তদন্তের পর জানা যাবে ঘটনার মুল রহস্য।








