নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সেজান (২২) নামের এক যুবক খুন হয়েছে। তিনি কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝুর ছেলে।

সোমবার দুপুরে শহরের বৈদ্যঘোনায় জাদিপাহাড়ের সিড়িতে সাড়ে ১১টায় ওই ঘটনা ঘটে।

কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝি বলেন, সেজান আমার আগের সংসারের ছেলে। সে ছোট বেলা থেকেই জাদিমোড়ায় তার মামার সাথে থাকে। যদিও তার ভরণপোষন আমি দেই কিন্তু তাঁর সাথে আমার যোগাযোগ নেই। সেজান কি করে না করে আমার জানা নেই। এ বিষয়ে যা ব্যবস্থা নেয়ার তা সেজানের মা নিবে।

কক্সবাজার সদর থানার ওসি ( তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। একটি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ওই হত্যা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ ঘটনার প্রত্যেক্ষদর্শী একই এলাকার জনৈক খোরশেদকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here