কক্সবাজার ব্যুরোঃ কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে জাতীয় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
মঙ্গলবার বিকেলে কক্সবাজার পৌর শ্রমিক লীগের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
এ উপলক্ষে পৌর শ্রমিক লীগের আহবায়ক ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী শাহেদুল আলম রানার নেতৃত্বে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে।
এর আগে শহীদ দৌলত ময়দানে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
র্যালী শেষে সন্ধ্যায় ঝাউতলাস্থ জামান হোটেলের সামনে কেক কাটার মধ্যদিয়ে দিবসটির কার্যক্রম সম্পন্ন করা হয়।
এসময় পৌর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ রিদুয়ান, রাজিব পাল, আল ফয়সাল সিদ্দিকী, পৌর শ্রমিক লীগ নেতা ফাহাদ আলী, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিনসহ প্রতিটি ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।








