Site icon CPLUSBD.COM

কক্সবাজারে ডিবি পরিচয়ে বাসযাত্রীকে অপহরণ, যুবদল নেতা আটক

কক্সবাজারের রামুর পানিরছড়া স্টেশনে ডিবি পুলিশ পরিচয়ে এক মহিলা বাসযাত্রীকে অপহরণের চেষ্টাকালে যুবদল নেতাসহ ২ জনকে আটক করছে জনতা। শুক্রবার সন্ধ্যায় রশিদ নগর ইউনিয়নের জেটি রাস্তার মাথা এলাকায় থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, টেকনাফ হতে চট্রগ্রামগামী বাসকে গতিরোধ করে পথিমধ্যে দুইজন যুবক। তারা ডিবি পরিচয়ে গাড়িতে আতংক সৃষ্টি করে। গাড়িতে অজ্ঞাত এক মহিলা যাত্রীকে টেনে হিচড়ে গাড়ি হতে নামিয়ে ফেলে। একপর্যায়ে মহিলাটিকে সিএনজিতে তুলে জোরপূর্বক ভারুয়াখালী পর্যন্ত নিয়ে গেলে স্থানীয়রা তাদের আটক করে।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় মহিলাটিকে উদ্ধার করে এবং পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি ইয়াবা সংক্রান্ত বলে জানতে পারে। বিষয়টি তাদের সন্দেহ হলে রামু থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করেন।

প্রাথমিকভাবে ছিনতাইকারীদের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন, কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া ঘাট পাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে, সদর যুবদলের সহ-সভাপতি ও ঝিলংজা ইউনিয়ন পূর্ব শাখা যুবদলের সভাপতি ইনু মুহাম্মদ ইউনুচ ও একই এলাকার হানিফার ছেলে বাপ্পি। আটককৃত ও ছিনতাইয়ের কবলে পড়া মহিলার পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

রামু থানার অফিসার্স ইনচার্জ আবুল খায়ের জানান, এই ব্যাপারে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিষয়টা খতিয়ে দেখছেন।

এদিকে আটকদের ছাড়িয়ে নিতে মোটা অংকের টাকা নিয়ে দৌড়ঝাপ শুরু করেছে বলে সূত্রে জানা গেছে।