Site icon CPLUSBD.COM

কক্সবাজারে দুই মাদক কারবারী ইয়াবাসহ আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ উপজাতীয় চাকমা পল্লীর দুই মাদক পাচারকারীকে আটক করেছে।

২৬ জুন বিকাল সাড়ে ৪টারদিকে উপজেলার হোয়াইক্যং বিট অফিস সংলগ্ন প্রধান সড়কে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদেও ভিত্তিতে র্যাব ১৫ এর সদস্যরা অভিযানে গেলে ২/৩জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে হোয়াইক্যং চাকমা পল্লী লম্বাঘোনার সাইং চা অংয়ের পুত্র বাথিং তঞ্চইঙ্গা (৪০) ও মই জ্যু এর পুত্র ওলাচা তঞ্চইঙ্গা (৩০) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত উপজাতীয় মাদক কারবারীদের উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।