নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে নতুন অফিস ব্লাড ডোনার’স সোসাইটির শীতবস্ত্র বিতরণ

কক্সবাজার সদর উপজেলার সামাজিক সংগঠন নতুন অফিস ব্লাড ডোনার’র সোসাইটি উদ্যোগে অসহায় এতিম শীতার্ত ছাত্রদের মাঝে বুধবার বিকেলে শীতবস্ত্র বিতরন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন অফিস ব্লাড ডোনার’র সোসাইটির উপদেষ্টা ও চ্যানেল কক্স এর চেয়ারম্যান মো: মনছুর আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা এডমিন সফি উল করিম স্বপ্নীল, পরিচালক এডমিন এহসান হাবীব, মডারেটর রশিদ আহমদ,মডারেটর দেলোয়ার হোসাইন,ইমরুজ ও মডারেটর মোঃ করিম প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি দেশের বৃত্তবানদের উদ্দেশ্যে বলেন, পিছিয়ে পড়া অসহায় গরীব ছাত্রদের পাশে দাঁড়িয়ে একটু সাহায্যের হাত প্রসারিত করলে সমাজের গরিব অসহায় মানুষগুলোকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা যদি গরম কাপড়, কম্বল, চাদর ছাড়াও আর্থিক সাহায্যে এগিয়ে আসি তাহলে গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষ শীতে কষ্ট পাবেনা।