সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজার শহরের কলাতলীর মোড়ে নিয়ন্ত্রণ হারানো একটি পাথর বোঝাই ডাম্পারের চাপায় আহত হয়েছেন সিএনজি-টমটমের ৯ জন যাত্রী।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। তারা হলেন- রুবেল (২৪), রোশুন আরা (৫০) ও তার ছেলে রাসেল (২৪)।
কলাতলীর ডলফিন চত্ত্বরে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও টমটমকে চাপা। এ সময় সেখানে থাকা ৯ যাত্রী আহত হন।
দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. দেলোয়ার জানান, কলাতলীর ডলফিন চত্ত্বরে ট্রাফিক সিগন্যালে সব গাড়ি দাঁড়িয়ে ছিলো। তখন একটি পাথর বোঝাই ডাম্পার ব্রেক ফেলের কারণে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি, টমটমসহ বেশ কয়েকটি যানবাহনের উপর চাপা দেয়। এতে আহত হন টমটম ও সিএনজিতে থাকা ৯ যাত্রী।
আরো পড়তে পারেন:
- চন্দনাইশে ইয়াবাসহ গ্রেফতার ৩
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- প্রতিষ্ঠার ২০ বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
- ‘এ সরকারকে ক্ষমতায় রেখে ফেরেশতা দিয়েও সুষ্ঠু নির্বাচন হবে না’
- পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- পরীমনিকে দফায় দফায় রিমান্ড: দুই বিচারকের ক্ষমা প্রার্থনা

