কক্সবাজার শহরের দরিয়ানগরস্থ বনবিভাগের কলাতলী পিকনিক স্পট থেকে দুই জোড়া কপোত-কপোতিকে আটক করেছে পুলিশ।
সদর থানা পুলিশের একটি দল শনিবার দুপুর পৌনে ১২টায় এ অভিযান চালায়।
এসময় পিকনিট স্পটের অন্যতম ইজারাদার সাহাবউদ্দিনকেও আটক করা হয়েছে।
অভিযানের কথা স্বীকার করেন কক্সবাজার সদর থানার ওসি মো. শাহজাহান কবীর। অভিযোগ রয়েছে, কলাতলী পিকনিক স্পটে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ড চলছে।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও পেশাদার যৌনকর্মীরা এখানে এসে অনৈতিক কাজে লিপ্ত হয়।
এনিয়ে দীর্ঘদিন ধরে এই পিকনিক স্পটের উপর ক্ষিপ্ত স্থানীয়রা।

