সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকায় পুকুরে ডুবে মো. আরমান(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টায় মো. আরমান (৩ বছর) সবার অজান্তে বাড়ির পুকুরে পানিতে ডুবে যায়। পরে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসরিন সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।








