কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার কউক অধিক্ষেত্রে বুধবার( ১০ জুন) থেকে প্রাথমিকভাবে মেরিন ড্রাইভ সড়কের সমুদ্রের বিপরীত পাশে পাটুয়ারটেক এলাকায় ফলজ বনজ ও ঔষধি সহ বিভিন্ন জাতের ১ লক্ষ চারা গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।
তারই ধারাবাহিককতায় ৭ কিমি রাস্তায় ১০ হাজার গাছ লাগানো হয়েছে। এলাকা ভিত্তিক গাছগুলোর পরিচর্যার জন্যে ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণদের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়াও কউকের আওতাধীন এলাকায় প্রশাসন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও জনপ্রতিনিধিসহ সকলকে সম্পৃক্ত করে চলতি বর্ষা মৌসুমে সবুজায়ন ও জীব বৈচিত্র্য পরিবর্তনে কার্যক্রম গ্রহন করা হয়েছে। কউক প্রধানমন্ত্রীর যেকোন নির্দেশনা বাস্তবায়নে বদ্ধ পরিকর।
সমুদ্র সৈকত এলাকায় জীব বৈচিত্র রক্ষার্থে কয়েকটি স্থান নির্দিষ্ট করে সংরক্ষনের জন্য ইতোমধ্যে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। লাল কাঁকড়া, কাছিম, সমুদ্রলতা, ডলফিন এর জন্যে স্থানীয় জনসাধারণ ও পর্যটক চলাচল বারিত করা হয়েছে।
এছাড়াও বনবিভাগ যেসকল এলাকায় পরিকল্পনা গ্রহন করেছে সেসব এলাকা বাদ দিয়ে তাদের সাথে সমন্বয় করে ঝাউ গাছ ও অন্যান্য প্রজাতির গাছও লাগানো হবে।








