কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকার মনসুর ম্যানশন নামে একটি ফ্ল্যাট বাড়ি থেকে ৪ হাজার ২০০ ইয়াবাসহ জান্নাতুল ফেরদাউস (৩২) নামের গৃহবধুকে আটক করেছে পুলিশ।
এ সময় মাদক কারবারে ব্যবহৃত মোবাইলসহ জব্দ করা হয়েছে নগদ ৪১ হাজার টাকা।
সোমবার(৩১মে) রাত অনুমানিক পৌনে এগারোটার দিকে তাকে আটক করা হয়।
আটক গৃহবধু দক্ষিন টেকপাড়া (পল্লবী লেইন)এর জয়নাল আবেদীনের স্ত্রী।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।








