নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে বঙ্গবন্ধু সৈনিক লীগের শোকদিবস পালন

কক্সবাজার ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগ কক্সবাজার পৌর শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে ছিলো এতিমদের মাঝে খাবার ও করোনা সচেতনতায় মাস্ক বিতরণ এবং দোয়া মাহফিল।

সোমবার কক্সবাজার শহরের বাজারঘাটাস্থ ওমেদিয়া মাদ্রাসায় এসব কর্মসূচী পালন করা হয়।

সংগঠনের সভাপতি কামরুল হুদা সোহেল রানার উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচীগুলোতে এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নুরুল আজিম কনক, সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার আলম, কুতুবদিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা শামসুল কাদের সিদ্দিকী টিপু, লুৎফর রহমান, শাহজাহান চৌধুরী প্রমুখ।