কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার উত্তর বনবিভাগের পিএমখালী রেঞ্জ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে বনভূমি থেকে পাকা ঘর উচ্ছেদ করে মোট ৫০ শতক বেদখল বনভূমি দখলমুক্ত করেছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকাল ৯ টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের দিকনির্দেশনায় পিএমখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দীঘিরঘোনা বিট কর্মকর্তা কর্মচারীদের নিয়ে রেঞ্জের সকল বিটের কর্মকর্তা সহ দীঘির ঘোনা বিটের ঝুম ছড়ির উত্তর পাশে অবৈধভাবে বনভূমিতে গড়ে উঠা একটি পাকা ঘর উচ্ছেদ করে ৫০ শতক বনভূমি জবরদখল মুক্ত করা হয়।
এবিষয়ে পিএমখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বনভূমিতে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ঘর উচ্ছেদ করে ৫০ শতক বনভূমি উদ্ধার করা হয়েছে।
জড়িতদের বিরুদ্ধে বন মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ও চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।








