সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন; যারা মাদক ব্যবসায়ী বলে পুলিশের ভাষ্য।
সোমবার ভোরে ঝিমংখালী মিনা বাজার চিংড়ি প্রজেক্ট বাধ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার পরিদর্শক প্রদীপ কুমার দাশ।
তিনি বলেন, “রোববার সোনালী ব্যাংকের টাকা পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যদের নিতে থানায় একটি মাইক্রোবাস আসে। এ সময় এর চালক মাহমুদ উল্লাহর গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়।
এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান। পুলিশ ঘটনাস্থলে তল্লাশি করে ১৫ হাজার ইয়াবা ও দুটি বন্দুক উদ্ধার করেছে বলে তিনি জানান।
আর মাইক্রোবসটি সম্পর্কে ওসি বলেন, মাইক্রোবাসটি নিয়ে থানায় যাওর পথে টেকনাফ পৌরসভা এলাকার হোটেল হিলটপ সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ইঞ্জিন থেকে আগুন লেগে যায়। এতে গাড়িটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি প্রদীপ।








