সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছে। বুধবার (৬ মে) ভোররাতে উপজেলার হ্নীলা রঙিখালি গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।
‘বন্দুকযুদ্ধে’ পুলিশের ৫ সদস্য আহত হয়েছে জানিয়ে পুলিশ বলছে, নিহতরা সকলেই পাহাড়ি ডাকাত বাহিনীর সদস্য।
নিহতরা হলেন- টেকনাফের রঙ্গিখালী গ্রমের বাসিন্দা ছৈয়দ আলম, নুরুল আলম ও আবদুল মোনাফ ওরফে মোনাইয়া।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধরাত ভোররাতে রঙ্গিখালীতে ডাকাতের আস্তানায় পুলিশের একটি দল অভিযান চালায়।
এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে ওই তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ডাকাতদের আস্তানা থেকে ১৮টি দেশি-বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।








