কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের নির্দেশে কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা স্পেশাল টিমের ওসি এমদাদুল হকের নেতৃত্বে স্পেশাল টিম অপারেশন চালিয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চকরিয়া মৌলবীরকুম নামক স্থান থেকে চোরাই কাঠসহ একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে।
সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা কাঠ গুলোর আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা হবে বলে জানা গেছে।
স্পেশাল টিমের ওসি এমদাদুল হক জানান, চোরাই পথে অবৈধ কাঠ পাচারের একটি সিন্ডিকেট বন বিভাগের চোখকে ফাঁকি দিয়ে চোরাচালান অব্যাহত রেখেছে। বন বিভাগ ইতোমধ্যে বেশ কয়েকটি কাঠের চোরা চালান জব্দ করেছে।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম কাঠসহ গাড়ি জদ্ধের সত্যতা নিশ্চিত করে বনজ চোরা চালানের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

