নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে নাফ নদীর নাজিরপাড়া পয়েন্ট এই ঘটনা ঘটে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারাল কিরিচ উদ্ধার করা হয়।

লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, টেকনাফের নাফ নদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে- এমন খবর পেয়ে ভোরে সেখানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থলে ৩ লাখ ৬০ হাজার ইয়াবাসহ অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।