কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার ও মদসহ এক যুবককে আটক করেছে র্যাব। রবিবার ভোরে টেকনাফের চাইল্যাতলী এলাকা তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ সাদেক (১৯) টেকনাফ সদরের বরইতলী ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইলের ছেলে।
র্যাব-১৫ এর টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. মীর্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফ-কক্সবাজার সড়কের চাইল্যাতলী ব্রীজ এলাকায় মাদক মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সাদেককে আটক করা সম্ভব হয়। এ সময় মজুদ করা ২৫৪ টি বিয়ার ও ২৪টি হুইস্কি জব্দ করা হয়েছে।








