Site icon CPLUSBD.COM

কক্সবাজারে বেওয়ারিশ নবজাতকের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া এলাকার ঝিনাপাড়া রাস্তার মাথা ব্রীজের নীচে শপিং ব্যাগ মোড়ানো বেওয়ারিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। ২২ ফেব্রুয়ারী শনিবার সকালে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্র জানায়, গত শুক্রবার দিবাগত গভীর রাতে কে বা কারা ওই নবজাতকের লাশ উক্ত স্থানে ফেলে যায়। স্থানীয় পথচারীরা উদ্ধার করে নয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি অফিসার ডাঃ রুপন কুমার সুশীল খবরের সত্যতা নিচ্ছিত করে বলেন, সকালের দিকে এক নবজাতকের লাশ হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে নিয়ে আসার আগে সে মারা যায়। নবজাতকটি ছেলে ছিল। তার শরীরে কালো রঙের পানি জাতীয় কিছু ছিল।

তিনি আরো বলেন, গতরাতে হাসপাতালে একটি ছেলে সন্তান জন্ম নেন। স্থানীয়রা সে ছেলে সন্তান মনে করে হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পারি আমাদের হাসপাতালে যে ছেলে সন্তান জন্ম নিয়েছে সে তার বাড়িতে আছে। এ নবজাতক সে নবজাতক নয়। সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন জানান, নবজাতকের লাশ উদ্ধারের খবর শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।