নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে বৈদ্যুতিক ফাঁদ বসিয়ে বন্যহাতি হত্যা

কক্সবাজারে বৈদ্যুতিক ফাঁদ বসিয়ে বন্যহাতি হত্যা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে লোকালয়ে চলে আসা এক মা হাতিকে বৈদ্যুতিক ফাঁদ বসিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে মৃত হাতিটির শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা।

কক্সবাজারে বৈদ্যুতিক ফাঁদ বসিয়ে বন্যহাতি হত্যা

তিনি জানান, মঙ্গলবার ভোরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় ধানখেতে চলে আসে একটি মা হাতি। সেখানে স্থানীয়দের বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়। এরপর কিছু দুর্বৃত্ত শরীর থেকে হাতিটির মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলে। তাদের ধরতে অভিযান চলছে। এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

কক্সবাজারে বৈদ্যুতিক ফাঁদ বসিয়ে বন্যহাতি হত্যা

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। নজির আহমেদ নামে একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। বন বিভাগের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here