নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে বোমা সদৃশ বস্তু, উদ্ধারে সেনাবাহিনীকে চিঠি

কক্সবাজারে বোমা সদৃশ বস্তু, উদ্ধারে সেনাবাহিনীকে চিঠি

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজার সদরে দুইটি বোমা সদৃশ ধাতব বস্তু পাওয়া গেছে; যেগুলো উদ্ধারে সেনাবাহিনীকে চিঠি দিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, বৃহস্পতিবার বিকালে পিএমখালী ইউনিয়নের ধাওনখালীতে এই বস্তু পাওয়া যায়।

স্থানীয়দের বরাতে মুনীর-উল-গীয়াস বলেন, বিকালে ধাওনখালী এলাকায় একটি মাছের ঘেরে কাজ করছিলেন শ্রমিকরা। তারা ঘেরে যাতায়তের পথ তৈরিতে মাটি সরানোর এক পর্যায়ে বোমা সদৃশ দুইটি ধাতব বস্তু দেখতে পান। শ্রমিকরা বিষয়টি ঘেরের মালিক জানান। পরে ঘেরের মালিক বিষয়টি পুলিশকে অবহিত জানালে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ মাছের ঘেরে কাদামাটি ও পানিতে অর্ধ-ডুবন্ত অবস্থায় বোমা সদৃশ দুইটি ধাতব বস্তু দেখতে পায়। বোমা বলে ধারণা করা হলেও এগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এগুলোর দৈর্ঘ্য ৩/৪ ফুটের মতো হবে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ধান পাওয়া বোমাগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে। এগুলো অবিস্ফোরিত অবস্থায় ছিল।

মুনীর-উল-গীয়াস জানান, বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়ার ব্যাপারে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনকে চিঠি পাঠিয়ে অবহিত করা হয়েছে। সেনাবাহিনীর বিশেষজ্ঞরা এসব ধাতব বস্তু উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

বোমা সদৃশ বস্তুগুলো ঘটনাস্থলে রয়েছে এবং এগুলো নজরদারি রাখার জন্য স্থানীয় গ্রাম পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ওসি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here