কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের আলিরজাহাল এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. সাগর বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি পেশায় ভাঙারী ব্যবসায়ী।
শুক্রবার (১৩ আগষ্ট) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলির জাহাল এলাকার ভাঙ্গারির দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি আলির জাহাল এলাকার ভাঙাচূরা জিনিসপত্র ক্রয় বিক্রয় বা ভাঙারী ব্যবসা পরিচালনা করতেন। সেই সুবাদে কয়েক বছর যাবত থাকতেন দোকান লাগোয়া পেছনের একটি ঘরে। তার সাথে থাকতেন আরোও দুই যুবক। তবে তাদের খোঁজ মেলেনি।
শুক্রবার জুমার নামাজের আগে হঠাৎ একটি ছোট ছেলে প্রথমে সাগরের মরদেহ ঝুলতে দেখে। সে আশপাশের লোকজন খবর দেয়। পরে স্থানীয়রা এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার জানান, স্থানীয়দের মধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এবং থানায় খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ সুরুতহাল করে। নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় জিঙ্গাসাবাদের জন্য শফি আলম নামে এক ব্যক্তির হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের চলছে। নিহত ব্যক্তির নাম সাগর বলে স্থানীয়দের কাছে থেকে জানা গেছে।
এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার বিস্তারিত পাওয়া যাবে। এঘটনায় তার সঙ্গে থাকা অন্যান্যদের খোঁজখবর নেওয়ার চেষ্টা অব্যাহত আছে বলে জানান।

