নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া নিবেন না সাংবাদিক মাহবুব

করোনা ভাইরাসের কারণে ভাড়াটিয়াদের কাছ থেকে চলতি মার্চ মাসের ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছেন কক্সবাজারের সাংবাদিক ও সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

তার এই ঘোষণা কে সাধুবাদ জানিয়েছেন সাংবাদিকসহ সর্বমহল।

দৈনিক বাংলাদেশের খবর ও চট্টগ্রামের দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার কক্সবাজার প্রতিনিধি ও ক্রীড়া লেখক সমিতির কক্সবাজার জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান রোববার রাতে এ ঘোষণা দেন।

মাহবুব বলেন, করোনার কারণে নানা সংকটের মধ্যে পড়েছে মানুষ। এই সময় আমি আমার ভাড়াটিয়াদের পাশে দাঁড়ালাম। আমি মনে করি এটি প্রতিটি নাগরিকের কর্তব্য। একইভাবে অন্য ভাড়া বাসার মালিকদেরও তিনি তাদের ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল বলেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মাহবুবুর রহমানের ঘোষণা আমাদের সাংবাদিক সমাজকে সম্মানিত করেছে।

দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ বলেন, সাংবাদিকরা শুধু মানুষের জন্য লিখেন না, তাদের মধ্যে মানবিকতা ও রয়েছে। মাহবুবের এই ঘোষণা তারই প্রমাণ।

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান বলেন, কক্সবাজারের একজন ভাড়া বাসার মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে মার্চ মাসের ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছে তা অন্য ভাড়া বাসার মালিকরাও অনুসরণ করতে পারে।

সাংবাদিক মাহবুবুর রহমান বলেন, তার ৬টি ভাড়া বাসা রয়েছে। ভাড়াটিয়াদের তিনি বলে দিয়েছেন, মার্চ মাসের বাসাভাড়া তাদের দিতে হবে না।