Site icon CPLUSBD.COM

কক্সবাজারে মাটি ও লাকড়ী বোঝাই তিন ডাম্পার আটক

কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক সোহেল রানার নেতৃত্বে বনবিভাগের বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে মাটি ও লাকড়ী বোঝাই তিনটি ডা্ম্পার জব্দ করেছে।

গত সোমবার রাত ১০ টার দিকে কক্সবাজার সদরের খুরুস্কুল, পিএমখালী ও ঈদগাঁহ এলাকায় এ অভিযান চালানো হয়।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিশেষ টহল দল অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, খুরুস্কুল ও পিএমখালী এলাকায় পাহাড়ের মাটি কেটে পাচারের সংবাদ পেয়ে সোমবার রাতে সহকারী বন সংরক্ষক সোহেল রানা ( কক্সবাজার উত্তর বন বিভাগ) এর নেতৃত্বে অভিযান চালানো হয় ।

এ সময় মাটি বোঝাই দুটি ডাম্পার জব্দ করা হয়।

তিনি আরো জানান, একই খবর পেয়ে ঈদগাঁহ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ লাকড়ী বোঝাই আরো একটি ডাম্পার জব্দ করা হয়।

আটক লাকড়ীর (জ্বালানি) পরিমান ৯০ ঘনফুট ।

অভিযানে আরো অংশ নেন, মেহের ঘোনা রেঞ্জ অফিসার মামুন মিয়াসহ বনকর্মীরা। কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক সোহেল রানা জানান, বন এবং বনভূমি রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে।

তিনটি ডাম্পার আটকের ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।