Site icon CPLUSBD.COM

কক্সবাজারে মুজিব বর্ষে ২২০ পরিবারকে গৃহ প্রদান

“মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না”- প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে কক্সবাজার জেলায় মোট ২২০ টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় ১১ টি নবনির্মিত ঘরের চাবি ১১ জন গৃহহীনদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

এছাড়া একইদিনে জেলার সকল উপজেলায় মোট ২২০ জন গৃহহীনদের মাঝে নবনির্মিত ঘরের চাবি বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে বিশাল একটি কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কউক চেয়ারম্যান লে.কর্নেল (অব.) ফোরকান আহমেদ, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার), কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আল আমিন পারভেজ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম প্রমুখ ।