Site icon CPLUSBD.COM

কক্সবাজারে রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা

কক্সবাজারে মানব পাচার প্রতিরোধ বিষয়ক এক পর্যালোচনা কর্মশালা অনুষ্টিত হয়েছে। পাশাপাশি বাল্যববিাহ ও লিঙ্গ ভিত্তিক সহিংসতার শিকার নারী পূরুষদের রেফারেল সার্ভিস বিষয়ে আলোচনা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কক্সবাজার হোটেল ইউনি রিসোর্ট এর হলরুমে ইউএসএইড এর সহায়তায় এবং উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পার্সনস (বিসি/টিআইপি) প্রোগ্রাম কতৃর্ক এই কর্মশালার আয়োজন করা হয়।

সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পার্সন্স (বিসি/টিআইপি) প্রোগ্রাম এর ডাইক্টের এইচ. এম. নজরুল ইসলাম। এসময় কক্সবাজারের প্রেক্ষিত এবং বেফারেল ডাইরেক্টরীর গুরুত্বের উপর আলোচনা কারেন বিসি/টিআইপি প্রোগ্রাম এর কেএম মহসিনুজ্জামান, প্রোগ্রামের প্রসিকিউসন ম্যানেজার মোজাহেদুল উসলাম।

সভায় অংশ গ্রহন করেন, আরআরআরসি অফিসের কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন এজেন্সি’র প্রতিনিধি গনমাধ্যম প্রতিনিধি, আইনজীবী, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নারী ও শিশু পাচার এক ধরনের সহিংসতা যা মানব সভ্যতার প্রতি উপহাস, বর্বর যুগের প্রতিচ্ছবি, মানবিক মূল্যবোধ ও অধিকারকে ভূলুণ্ঠিত করার নিদর্শন। বিশ্বজুড়ে মানব পাচার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। তাই এই সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়া সব নাগরিকের মৌলিক দায়িত্ব। নারী ও শিশু পাচারের প্রতিরোধের উপায় যেমন খুঁজতে হবে; তেমনি এর প্রতিকারে ব্যবস্থা নিতে হবে। তবে মানব পাচার নিয়ে কাজ করছে এই সব সংস্থা গুলো সমন্বয়ে কাজ করলে পাচার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করা সম্ভব বলে মনে করছেন।