কক্সবাজার শহরের দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী নুর জোহার (২৫)কে জবাই করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিকা পল্লী সমিতি বাজার সংলগ্ন ব্রিজের নিচে তার জবাইকৃত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসী নুর জোহার ওই এলাকার মৃত হোসেন আহমদের ছেলে।
তাকে কি কারণে, কারা হত্যা করেছে, তা জানা যায়নি। তবে এলাকাবাসীর ধারণা, প্রতিপক্ষরা ঘটনাটি ঘটতে পারে।
পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসীর মৃত্যুর সংবাদে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খাইরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজ-খবর নেবেন বলে জানিয়েছেন।

