নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে শুভ সংঘের ত্রাণ সামগ্রী বিতরণ

কক্সবাজার ব্যুরো: মহামারী করোনার প্রাদুর্ভাবের কারনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দৈনিক কালের কন্ঠ’র পাঠক সংগঠন শুভ সংঘ।

বুধবার (১১ আগস্ট) কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে ১৫০০ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো প্রত্যেকটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৩ কেজি বসুন্ধরা আটা, ৩ কেজি মসুর ডাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমদ, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহেরা প্রমুখ।

খুরুশকুল ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি (কক্সবাজার) তোফায়েল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কানিজ ফাতেমা আহমদ বলেন, ‘বসুন্ধরা গ্রুপ যেমন বিরাট শিল্পপ্রতিষ্ঠান তেমন তাদের কার্যক্রমগুলোও মানবিক এবং হৃদয় নাড়া দেয়ার মতো। তারা সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিকতার পরিচয় দিচ্ছে তা সারাজীবন মনে রাখবে মানুষ। দেশে আরো অনেক বড় বড় শিল্পপ্রতিষ্ঠান আছে কিন্তু বসুন্ধরার মতো সারাদেশের গরীব অসহায় মানুষের খোঁজ নিতে তাদের দেখিনি। অনাহারীর মুখে আহার তুলে দিয়ে বসুন্ধরা সত্যিই প্রশংসনীয় কাজ করছে। বসুন্ধরার বিভিন্ন মানবিক সহায়তা এদেশের মানুষের হৃদয়ে গেঁথে থাকবে।

খাদ্য বিতরণের সময় কক্সবাজার শুভ সংঘের সভাপতি রাজিব দেব দাশ, সাধারণ সম্পাদক আরাফাত সাইফুল আদর, ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here