নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে হোটেলে তরুণীর লাশ: র‌্যাবের জালে ‘সিরিয়াল ধর্ষক’ সাগর

নগরীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নারী চিকিৎসক আটক

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারে একটি আবাসিক হোটেলে তরুণী হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার সাগর কুখ্যাত ‘সিরিয়াল ধর্ষক’ র‌্যাবের দাবি। তার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব।

এর আগে গত ২২ সেপ্টেম্বর কক্সবাজারে কলাতলী এলাকার ‘আমারী রিসোর্ট’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পরিচয় দিয়ে হোটেলের কক্ষ ভাড়া নেওয়া তরুণ পলাতক রয়েছে। উদ্ধারের পর নামপরিচয় নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত শেষে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, ১৮ সেপ্টেম্বর সকালে সাগর হোটেলের ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। দুই দিন পর ২০ সেপ্টেম্বর রাতে ওই তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে তোলেন তিনি। এরপর সাগর ১০৮ নম্বর কক্ষ ছেড়ে একই হোটেলের ৪০৮ নম্বর কক্ষে যান। ওই কক্ষেই তারা দু’জন অবস্থান করেন।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, সাগরসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। মামলাটির তদন্ত করছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here