নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ১০ করোনা রোগী সনাক্ত

কক্সবাজার ব্যুরোঃ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে আরো ১০ জন করোনায় শনাক্ত । দিন দিন বাড়ছে কক্সবাজারে আক্রান্তের সংখ্যা । বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ জন।

রোববার (১০ মে) ১২৫ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তন্মধ্যে কক্সবাজার সদরে ৬ জন, চকরিয়ায় ১জন, পেকুয়ায় ২ জন ও উখিয়ায় ১ জন। বাকী ১১৫ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার পজেটিভ রিপোর্ট পাওয়া ১০ জনসহ কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯১ জন।

এর মধ্যে চকরিয়া উপজেলায় ২৫ জন, কক্সবাজার সদর উপজেলায় ২২ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, পেকুয়া উপজেলায় ১৩ জন, উখিয়া উপজেলায় ৮ জন, টেকনাফ উপজেলায় ৬ জন এবং রামু উপজেলায় ৪ জন। তবে, কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি।

৩০ এপ্রিল ছেনু আরা বেগম নামের একজন মহিলা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী।