নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ১২ জন করোনা রোগীর মধ্যে ৬ জনই ঈদগাঁহর

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২১ মে বৃহস্পতিবার সদরে সনাক্তকৃত ১২ জন রোগীর মধ্যে ৬ জনই ঈদগাঁহর। ঈদগাঁহতে একসাথে এতরোগী সনাক্ত হওয়াতে জনমনে তীব্র ভীতি ছড়িয়ে পড়েছে।

শনাক্তদের মধ্যে ঈদগাঁহ ইউনিয়নের ৪ জন এরা হলেন, জাগির পাড়ার উম্মে সাদিয়া (১৯), একই গ্রামের আড়াই বছরের শিশু ছৈয়দ মোঃ আবির, পাল পাড়া গ্রামের লিটন (১৮) এবং ঈদগাঁহ ডায়াবেটিস কেয়ার সেন্টারের ডাঃ মোঃ ইউসুফ আলী (৪৩)।

অপর ২ আক্রান্তরা হলেন পোকখালী ইউনিয়নের হোছন (১৯) এবং অপরজন জালালাবাদ ইউনিয়নের মিয়াজীপাড়া গ্রামের বাসিন্দা ফরাজী মেডিকেলের সত্বাধিকারী হুমায়ুন কবির ( ৪২)।

ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ আক্রান্তদের বাড়ী সন্ধ্যার পরপরই লক লাউন করে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে বলে জানায় পুলিশ।