কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ১৪টি লুট হাওয়া মোবাইল সহ ১জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতের নাম তৈয়ব হাসান। সে কক্সবাজার সদরের সাতঘরিয়া পাড়ার রমিজ আহমদের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, ২২ ফেব্রুয়ারী রাতে ডিবির ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে।
এসময় কক্সবাজার সদর থানাধীন পাহাড়তলি এলাকা হতে সদরের সাতঘরিয়া পাড়ার রমিজ আহমদের ছেলে তৈয়ব হাসান (১৯) এর হেফাজত থেকে Vivo ব্রান্ডের ১৪ টি সম্পূর্ণ নতুন মোবাইল জব্দ করে।
উক্ত মোবাইল গত ১৬ ফেব্রুয়ারী কলাতলী মোড় হতে ধৃত আসামী আত্মসাৎ করে। যা সেবা টেলিকমের স্বত্তাধীকারি দেলোয়ার এর আমদানিকৃত ব্রান্ড মোবাইল।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








