নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ১৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একদিনেই ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সেখানে কক্সবাজার সদরে ৫ জন, পেকুয়া ২ জন, উখিয়া ২ জন ও ৪ জন চকরিয়ার বাসিন্দা। বাকী ৩ জন নাইক্ষ্যংছড়ির ও ১ জন বান্দরবান সদরের। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান। বৃহস্পতিবার মোট ১২০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে বাকী ১০৩ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। এ নিয়ে কক্সবাজারের মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭ জন।