কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া মরিচ্যা বাজার এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
তারা হলো- রামুর খুনিয়া পালংয়ের ৭ নং ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়ার মৃত আজিম উদ্দিনের ছেলে জাফর আলম (৩০), মীর আহম্মদের ছেলে মোঃ জয়নাল (৩৮) ও মৃত সিরাজ মিয়ার ছেলে রহিম উল্লাহ (২৬)।
বুধবার (১০ মার্চ) রাত ৮টার দিকে অভিযান চালানো হয় বলে জানিয়েছে র্যাব।

এ সময় মোস্তাক আহম্মেদ (৪০) (সাবেক ইউপি সদস্য) নামের তাদের সহযোগী পালিয়ে গেছে বলে অভিযানকারীদের দাবি।
বৃহস্পতিবার(১১ মার্চ) সকালে এসব তথ্য জানিয়েছেন র্যাব -১৫ এর সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানিয়েছেন, ধৃত আসামীদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা জানায়, তাদের নিকট মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে তাদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ২০ হাজার উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান র্যাবের এই মিডিয়া কর্মকর্তা।








