২৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৪০০০ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক করেছে র্যাব। এ সময় বেশ কিছু নগদ টাকা, তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে র্যাব দাবি করেছে।
শুক্রবার( ১৩ মার্চ) দিবাগত রাতে টেকনাফের শাপলাপুর-হোয়াইক্যংয়ের জনৈক আবু তাহেরের সুপারি বাগান থেকে আটক করা হয়েছে।
এসময় সে অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছিল বলে দাবি র্যাবের।
আটক রোহিঙ্গা যুবকের নাম মোঃ শরীফ হোসেন (২২)। সে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং ডি-৪ এর বাসিন্দা মোঃ সিদ্দিকের ছেলে।
র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন (র্যাব)-১৫ এর সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ সংবাদ নিশ্চিত করেন।








