নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ৪ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে এসএ পরিবহনের মাধ্যমে পাচারের আগেই ৪ হাজার ইয়াবাসহ দুইজন কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২০ মে) রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালানো হয়।

তারা হলো-রামুর রশিদ নগরের সিকদারপাড়ার মৃত সেলিম উদ্দিনের ছেলে মোঃ তারেক উদ্দিন (৩২) এবং মোঃ তারেক উদ্দিনের স্ত্রী ফাতেমা আক্তার (২৪)।

রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এসএ পরিবহনের মাধ্যমে কৌশলে ইয়াবা পাচার করছিল সংবাদে অভিযান চালানো হয়। পরে কাউন্টারের ভিতর থেকে স্বামী-স্ত্রীকে চার হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।